1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে গুনতে হলো জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে মেহেরপুরের তিন উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের সতর্ক করতে মঙ্গলবার গাংনী, মুজিবনগর ও সদর উপজেলায় পৃথক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গাংনীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পৌর শহরের গাংনী বাজারে দিনব্যাপী বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে তরমুজ, কাঁচকলা, বেগুন, কাঁচা মরিচ, শসা, বেসন, ছোলার ডাল, পেঁয়াজ, রসুন, আদা, লেবু ও মাছসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে মূল্য যাচাই করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মুজিবনগরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেনের নেতৃত্বে মুজিবনগরের দাঁরিয়াপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। সবজি ও মাছের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে ২ টি মামলায় এক হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলায় একই দিনে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার বারাদি বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সবজি ও মাছের বাজারে পণ্যের দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট রোধ এবং দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন করা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost