1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি রাজি নন বলেও জানিয়েছেন। বলেছেন, আলোচনায় বসার সময় শেষ হয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘তাদের (ইরান) আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌ বাহিনী এবং নেতৃত্ব- শেষ হয়ে গেছে। ওরা কথা বলতে চায়। আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে!’ এর আগেও একবার এমন দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের এই ক্ষ্যাপাটে প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে।  কিন্তু ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছিল তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবেন না। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরইমধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তাসহ প্রায় ৮০০ ইরানিকে হত্যা করেছে তারা। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলে হামলা হয়েছে। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও। তিন দেশের এই সংঘাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost