1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

আলমডাঙ্গায় প্রবাসীর ঘরে স্ত্রীর পরকীয়া, হাতেনাতে ধরে দড়িতে বাঁধলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পারদুর্গাপুর গ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। প্রবাসের ঘামঝরা টাকা আয় করে দেশে ফেরা স্বামীর ঘরের ভেতর থেকেই স্ত্রী ও তার প্রেমিককে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। পরে প্রেম ও ধিক্কারের সেই রাতে বিচার হিসেবে জুটেছে গাছের সঙ্গে বাঁধন। রোববার দিয়াগত গভীর রাতে কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বামী জব্বার আলী জানান, দীর্ঘ তিন বছর মালয়েশিয়ায় হাড়ভাঙা খাটুনি খেটে সংসার ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে িেদণ মাস আগে তিনি দেশে ফেরেন। কিন্তু ঘরে ফিরতেই তার কপালে জুটল চরম বিশ্বাসঘাতকতা। তার স্ত্রী নুর জাহান (৩৫) ও পাশের আনন্দবাস গ্রামের আইজদ্দিনের ছেলে জিনারুল ইসলাম (৩৬)-এর মধ্যে দীর্ঘদিনের গোপন প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়দের অভিযোগ, প্রবাসের জমানো টাকার বড় একটি অংশ স্ত্রী নুর জাহান গোপনে তার প্রেমিক জিনারুলের পকেটে তুলে দিয়েছেন।
ঘটনার রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে জব্বার আলীর ঘুম ভাঙলে তিনি দেখেন তার পাশে স্ত্রী নেই। সন্দেহ বাড়লে তিনি ঘরের দরজায় গিয়ে দেখেন সেটি বাইরে থেকে তালাবদ্ধ। বিষয়টি অস্বাভাবিক ঠেকলে কৌশলে দরজা খুলে পাশের ঘরের টিনের দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেই তার চোখ চড়কগাছ! সেখানে নিজের স্ত্রী নুর জাহানকে তার প্রেমিক জিনারুলের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পান তিনি।
স্বামীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। রাগে-ক্ষোভে ফুঁসতে থাকা এলাকাবাসী প্রেমিক-যুগলকে হাতেনাতে আটক করে গ্রামের একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। রাতভর চলে এই ঘটনার চর্চা ও ধিক্কার। স্থানীয়রা জানায়, এর আগেও কয়েকবার তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তারা সতর্ক হয়নি, তবে এবার একেবারে হাতেনাতে ধরা পড়লেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লোকলজ্জা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ওই নারী ও পুরুষকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল বলেন, “গ্রামের মানুষের হাতে আটক দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।” প্রবাসফেরত স্বামীর জীবনের সব স্বপ্ন ও বিশ্বাসের জায়গা এভাবে চুরমার হয়ে যাওয়ায় এলাকা জুড়ে চলছে তোলপাড়। অনেকেই বলছেন, প্রযুক্তির যুগে সম্পর্কের এই অবক্ষয় সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছে, তা এখন বড় প্রশ্নের মুখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost