1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সেনাপ্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন। আমরা আগেই যেমনটি জানিয়েছিলাম, ইরান এর আগে সর্বোচ্চ নেতা খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং আইআরজিসি-র প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।

আইআরএনএ আরও জানিয়েছে যে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন এবং তাঁদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

এর আগে গতকাল ইসরায়েল দাবি করে, আলী খামেনির পাশাপাশি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও আইআরজিসি’র প্রধানও তাদের হামলায় নিহত হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ হামলায় ইরানে অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে খামেনির নিহতের পর দেশটির নেতৃত্ব কে নিতে যাচ্ছেন সেসব নিয়ে কিছু বলা হয়নি। ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন, সাধারণত তা নির্ধারণ করেন দেশটির বিশেষজ্ঞমণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost