1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জীবননগরে জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে জামায়াত-বিএনপি সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে দলটি। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ রবিবার (১ মার্চ) বেলা ৩টায় সুটিয়া গ্রাম প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার (১ মার্চ) বেলা ১১টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার পক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকান্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশকে হত্যাকারীদের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে জীবননগরে ‘আগুন জ্বলবে’। বিক্ষোভ চলাকালে কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রায় ১০ মিনিট শহরের যান চলাচল বন্ধ থাকে।

জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost