1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাত: দামুড়হুদার সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অন্যের পণ্যে নিজের লেবেল লাগিয়ে প্যাকেটজাত করার অপরাধে ‘মেসার্স সিপি ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০১ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে সুত্রে জানা যায়, মো. মফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স সিপি ফুড প্রোডাক্ট অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করছিল। এছাড়া শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দ্রুত অনিয়মসমূহ সংশোধন করে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost