1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে জেলা প্রশাসনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত
?????????????


চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এই আয়োজনে স্থানীয় সাংবাদিকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের প্রতিটি কাজে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করছেন। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতির দিক থেকে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে চুয়াডাঙ্গা জেলা। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-পরিচালক শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানি আকবরসহ জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট জামে মসজিদের ইমাম ক্বারী কবীর আহম্মেদ। দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost