1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মাগুরায় ঈদুল ফিতরের ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনায় ১৪ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা মোড়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে— দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মো. রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মো. সাইফুল ইসলাম (৪৪), মো. ওসমান (২৩), মো. সাব্বির হোসেন (২৫), মো. হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মো. আরিফ শেখ (৩৫), মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, মোছা. শিকা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)।

এ ঘটনায় মাগুরা সদর থানা-এ পৃথক দুইটি মামলা রুজু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় সরকারি চাউল বিতরণের কার্ড বন্টন কে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং স্থানীয় বিএনপি অফিস ব্যাপক ভাঙচুর করা হয়।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost