1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নিখোঁজের তিন দিন পর তামাক থেকে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পঠিত

রংপুরের তারাগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা তামাকক্ষেতে রক্তের দাগ ও একজোড়া জুতা দেখতে পেয়ে সন্দেহবশত খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাটি খুঁড়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া মাজার সংলগ্ন এলাকার একটি ফাঁকা জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মঞ্জুরুল হোসেন (৪৫)। তিনি কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এবং পেশায় পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুরুল হোসেন তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ সৃষ্টি হয়। গতকাল বুধবার স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে যে, পাশের ঝাকুয়াপাড়া এলাকার একটি তামাকখেতে রক্ত ও একজোড়া জুতা পড়ে আছে। স্বজনরা সেখানে গিয়ে মঞ্জুরুলের জুতা শনাক্ত করেন এবং পুলিশে খবর দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাটি সরালে মঞ্জুরুলের লাশের সন্ধান মেলে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

নিহত মঞ্জুরুল হোসেনের ভাতিজা আখতারুজ্জামান বলেন, ‘চাচা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যায় তামাকখেতে রক্ত ও জুতা পাওয়ার খবরে আমরা খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাইনি। আজ সকালে গ্রামবাসীসহ আবারও এসে তল্লাশি শুরু করি। দুপুরে একটি জমির মাটি খোঁড়া দেখে সন্দেহ হলে সেখানে খুঁড়ে চাচার লাশ পাওয়া যায়।’

তিনি আরও জানান, মঞ্জুরুল হোসেনের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন নিঃস্ব।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost