1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দামুড়হুদায় এমপি রুহুল আমিনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের উদ্যোগে দামুড়হুদার জয়রামপুর দাখিল মাদ্রাসা চত্বরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর প্যাকেটে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, এক কেজি ছোলা, ৫০০ গ্রাম খেঁজুর, ৫০০ গ্রাম আলু, ২ কেজি পেঁয়াজ ও এক কেজি রসুন অন্তর্ভুক্ত ছিল। বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সংকটে তাদের পাশে দাঁড়ানোই আমাদের সরকারের মূল লক্ষ্য। রমজান ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই খাদ্য সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। আমরা সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে আছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, থানা আমির মাওলানা সাজিদুর রহমান এবং থানা নায়েবে আমির সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost