চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেছেন, ‘আপনারা নিঃস্বার্থ শ্রম দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভালোবাসায় আবেগাপ্লুত। আমাদের লক্ষ্য হচ্ছে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল সমাজ ও ক্ষুধামুক্ত দেশ গড়া। মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চারুলিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে এমপি রুহুল আমিন ছাতিয়ানতলা গ্রামবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্থানীয় বাসিন্দারা তাকে গণসংবর্ধনা প্রদান করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ছাতিয়ানতলা গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ (সেতু) নির্মাণের দাবীর প্রেক্ষিতে এমপি দ্রুত সেটি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
নাটুদাহ ইউনিয়ন জামায়াতের আমির মো. শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি মো. আবেদ উদ দৌলা টিটোন এবং সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, উলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল হক, নাটুদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাবিবুর রহমান, যুব সভাপতি মোখলেসুর রহমান, আব্দুল ওহাব, ওয়ার্ড দায়িত্বশীল ডা. আব্দুর রউফ, রুম্মান ও সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান। এর আগে প্রধান অতিথিকে নাটুদাহ ইউনিয়নবাসী ও জামায়াত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
Leave a Reply