1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের পুনরায় সভাপতি সাগর সেক্রেটারি মাসুম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পঠিত


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে জেলা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সভাপতি মো. সাগর আহমেদ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মফিজুর রহমান জোয়ার্দার, হাফেজ বিলাল হুসাইন, মাহফুজুর রহমান, মহসিন এমদাদুল্লাহ জামেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন তারা একা নন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যুব সমাজকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর ও সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি সাগর আহমেদ। সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost