চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেছেন, সরকারি দপ্তর ও এনজিওগুলোর বরাদ্দ যদি সঠিকভাবে দুস্থদের মাঝে পৌঁছায়, তবে সাধারণ মানুষ প্রকৃতভাবে উপকৃত হবে। সামর্থ্যবানদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলে মিলে এগিয়ে এলে দুস্থদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুড প্যাকেজ বিতরণকালে তিনি এসব কথা বলেন। হিউম্যানিটোরিয়ান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে এবং চুয়াডাঙ্গা সদর ও শহর জামায়াতের যৌথ আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। এমপি রাসেল আরও বলেন, “রমজান মাসে একটি সংস্থার মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যারা বর্তমান বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সাময়িকভাবে এই সহায়তা তাদের উপকারে আসবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, মোমিনপুর ইউনিয়ন জামায়াতের আমির বজলুর রহমান পিন্টু, আলুকদিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিন, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির খবির উদ্দিন এবং শঙ্করচন্দ্র ইউনিয়ন জামায়াতেন আমির আসাদুল হক প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য উপস্থিত সুধীজন ও উপকারভোগীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান।
Leave a Reply