1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

উপরওয়ালা এখন আমি, কিছু হলেই আমাকে জানাবেন: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই। উপরওয়ালা এখন আমি। সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে (কুমেক) পূর্ণাঙ্গভাবে পুনরায় চালুর লক্ষ্যে অগ্রগতির কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান। 

এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের আবেগের জায়গা। ইতোমধ্যে কয়েকটি বিভাগ চালু রয়েছে। পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে আজকের সভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই মেডিকেল নিয়ে একটি সুখবর পাওয়া যাবে।

তিনি বলেন, কুষ্টিয়া জেলা ও আশপাশের জেলার মানুষের সেবার কথা মাথায় রেখে কাজ চলছে। সাতটি বিষয়ে পরিকল্পনা রয়েছে এর মধ্যে দুটি বিষয়ে আজ সিদ্ধান্ত হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সরকারি অফিস-আদালতগুলোকে জনবান্ধব করার চেষ্টা চলছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস ও থানায় সাধারণ মানুষ যেন ভয় না পায় সেই পরিবেশ তৈরি করাই লক্ষ্য।

ডিসি অফিসের সেবার প্রসঙ্গে তিনি বলেন, আগে জেলা প্রশাসকের কাছে যেতে জটিলতা ছিল। এখন সেই ব্যবস্থা অনেকটাই বদলেছে। সকাল ১০টা থেকেই সেবা শুরু হয় এবং সক্ষমতা অনুযায়ী তা অব্যাহত থাকে।

হাসপাতাল নিয়ে অভিযোগের বিষয়ে এমপি বলেন, মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। সেগুলো সংশ্লিষ্টদের জানিয়ে সময় বেঁধে দিয়েছেন। ভুল স্বীকার করে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। দালালচক্র, স্পিড মানি ও কালো হাতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এত ক্ষমতা নিয়ে কে কুষ্টিয়ায় চলে আমি দেখব।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে চাপ ও ‘ঢিলা করার’ প্রস্তাব এলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। জনগণের স্বার্থে নেওয়া শপথের বাইরে যাওয়া হবে না। অতীতের ভুল নিয়ে নয়, সামনে কী করা হবে সেটাই জনগণকে দেখানো হবে, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost