1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

স্ত্রীকে হত্যার পর স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না স্বামী রেজাউল ইসলামের। মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। ২০১৮ সালে সংঘটিত এই লোমহর্ষক ঘটনার বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে,২০১৮ সালের নভেম্বর মাসে মেহেরপুর সদর উপজেলার ধলা গ্রামে নিজ স্ত্রী জাহানারা খাতুন কে শ্বাস রোধ করে হত্যা করেন রেজাউল। হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে লাশ গোপন ও স্বাভাবিক মৃত্যুর গল্প দাঁড় করানোর চেষ্টা করা হয়।

পুলিশ তদন্তে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে নিহত নারীর মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধে হত্যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এছাড়া প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য ও আসামির আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost