1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ বিএনপির এমপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত

কুমিল্লায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রী দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ওই সংসদ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে, মঙ্গলবার বিকালে লালমাই উপজেলার বাগমারা বাজারে নেতাকর্মীদের এ নির্দেশ দেন মোবাশ্বের আলম। 

এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা ওই ভিডিওতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। 

১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘এগুলায় বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে। ’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার দলে কিছু মোনাফিক আছে, যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে। আবার কেউ কেউ আছে, যারা বিএনপি নেতা হলেও তাদের বউ ভোট দিয়েছে জামায়াতকে। মোবাশ্বের আরও বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় যাইয়া আমার লগে সেলফি তোলে। সেলফি তুইলা দোষ ঢাকতে চায়। আমি বলি, আরে চিটিং, তুই এতদিন কই ছিলি। নির্বাচনের দিন কই ছিলি।

তিনি আরও বলেন, আমার কাছে পাত্তা না পাইয়া এই হাইব্রিডগুলো আমার বদনাম করে। বলে কি না, ‘নেতা খারাপ ব্যবহার করে’।

ভিডিওর বিষয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost