1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

টিকটক শুটিং চলাকালে বনে মিললো লাশ, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত
Oplus_16908288

গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ দেখতে পায় একদল কিশোর। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তীব্র দুর্গন্ধ পায়। পরে তারা সামনে এগিয়ে গিয়ে মাটিচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। শিয়াল বা অন্য কোনো প্রাণী মাটি খুঁড়ে ফেলায় মরদেহের কিছু অংশ বেরিয়ে আসে। কিশোরদের কাছে খবর পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost