1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে পৃথক অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে পৃথক অভিযান চালিয়ে ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সূত্র: দ্য ডন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী কয়েকদিন ধরে উচ্চ গতিসম্পন্ন, গোয়েন্দা অভিযান পরিচালনা করছে, যার লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি সন্ত্রাসী সংগঠন ফিতনা আল খারিজ এবং ফিতনা আল হিন্দুস্তানকে ধ্বংস করা। বিবৃতিতে বলা হয়, ফিতনা আল খারিজ হলো তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের জন্য ব্যবহৃত নাম। ফিতনা আল হিন্দুস্তান নামে বালুচিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোকে চিহ্নিত করা হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ায় চারটি পৃথক অভিযানে ফিতনা আল খারিজের ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া বালুচিস্তানের ঝোব জেলার সাম্বাজায় ফিতনা আল হিন্দুস্তানের আট সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নর্থ ওয়াজিরিস্তানের পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করা একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। অভিযানে একজন আফগান নাগরিক সন্ত্রাসী নিহত হয়।

লাক্কি মারওয়াত জেলায় তিনজন, বান্নু জেলার নারমি খেল এলাকায় ১০ জন এবং নর্থ ওয়াজিরিস্তানের মির আলিতে ১২ জন সন্ত্রাসী নিহত হয়। সাম্বাজার অভিযানে আট জন ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসীকে হত্যা করা হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অন্যান্য সন্ত্রাসী নির্মূলের জন্য ‘স্যানিটাইজেশন অভিযান’ও চালানো হচ্ছে। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীদের হত্যা এবং অস্ত্র উদ্ধার তাদের পেশাদারিত্বের প্রমাণ। তিনি বলেন, বাহিনীকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালাতে হবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রতিদিনই সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সফলতা অর্জন করা হচ্ছে। তিনি দেশকে সন্ত্রাসীমুক্ত করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost