1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পঠিত
Oplus_16908288

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম জামাল হোসেন (ঠিকাদার)। এসময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর এলাকার নাসির ডাক্তারের গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেনের বাড়ি রংপুর জেলায়। তিনি ঠিকাদারি কাজের সূত্রে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্সের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদ্দাম বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলির রেলক্রসিং পার হচ্ছিল মোটরসাইকেলটি। সেখানে কোনো রেলগেট বা গেটম্যান না থাকায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ওই অরক্ষিত রেলক্রসিংয়ে দ্রুত গেট স্থাপন এবং গেটম্যান নিয়োগের দাবি জানান।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। ঠিক সেই সময় ট্রেনটি চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost