1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

একদিনে দুইবার বিয়ের পিঁড়িতে বসছেন রাশমিকা-বিজয় 

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পঠিত

অবশেষে চার হাত এক হলো বিজয়-রাশমিকার। আজ ২৬ জানুয়ারি উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে সেরেছেন তারা। তবে একইদিনে দুইবার বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দক্ষিণ ভারতের দুই রজ্যের রীতি মেনে গাঁটছড়া বাঁধতে হচ্ছে বিজয়-রাশমিকাকে। বিজয় দ তেলুগু রাজ্য থেকে উঠে এসেছেন। অন্যদিকে রাশমিকা কর্নাটকের মেয়ে। দুই রাজ্যের বিয়ের রীতিতে রয়েছে ভিন্নতা। দুই পরিবারের মন রক্ষায় দুই বার বিয়ে করতে হচ্ছে বিজয়-রাশমিকাকে। এরইমধ্যে তেলুগু রীতি অর্থাৎ বিজয়ের পরিবারের নিয়মানুসারে বিয়ের পর্ব সারা হয়েছে। এবার পালা রাশমিকার পরিববারের অর্থাৎ কর্নাটকের কোডাভা নিয়মানুসারে বিয়ের। বিকেল ৪টায় সে রীতিতে সাতপাকে ঘুরবেন তারা। 

এদিন সকাল আটটায় তেলুগু রীতিতে বিয়ে সারেন রাশমিকা-বিজয়। দক্ষিণী সংস্কৃতিতে ঠাঁসা ছিল আয়োজন। আগেই খবর ছড়িয়েছিল অতিথিদের স্বাগত জানানো হচ্ছে নারকেলের পানিতে। খাবার দেওয়া হবে কলা পাতায়। বর-কনের সাজ পোশাকও হবে দক্ষিণী রীতিতে। সেভাবেই হয়েছে সব। 
উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসেছে বিজয়-রাশমিকার বিয়ের আসর। আগামী ৪ মার্চ তাদের রিসেপশন। দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান-কাপুর, বচ্চনদেরও। শুরুতে বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন বিজয়-রাশমিকা। পরে আর রাখঢাক করেননি। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছিলেন, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবেসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’।”

অনেক দিন ধরে বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসে ভক্তদের ধারণাকে বাস্তবে রূপ দিলেন তারা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost