1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

আলমডাঙ্গায় দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিলেন এমপি রাসেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত

পবিত্র মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে চুয়াডাঙ্গাকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল উত্তরপাড়া মসজিদ মাঠে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্ডবিল শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রাসেল বলেন, “মাহে রমজান কেবল উপবাস থাকার নাম নয়, এটি মূলত সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের আত্মসংযম, ধৈর্য এবং উচ্চতর নৈতিকতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত করতে হবে।” তিনি আরও বলেন, “জনগণ আমাদের ওপর যে আমানত সপে দিয়েছে, তার মর্যাদা রক্ষায় আমরা বদ্ধপরিকর। প্রতিটি অফিস-আদালতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। চুয়াডাঙ্গা জেলাকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে সমাজ থেকে দুর্নীতি ও মাদকের মূল উৎপাটন করতে সাধারণ মানুষের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি। আমি প্রতিটি সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মো. মাহের আলী, উপজেলা সেক্রেটারি মো. মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মো. মুসলিম উদ্দিনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। বক্তারা রমজানের বাকি দিনগুলোতে ইবাদত-বন্দেগির পাশাপাশি আর্তমানবতার সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost