1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার এমপি রুহুল আমিনের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত

চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিনকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উথলী ইউনিয়ন শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সর্বাত্মক চেষ্টা করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও শান্তির বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রায়পুর ইউনিয়ন আমীর মো. আমির হামজার সভাপতিত্বে এবং উথলী ইউনিয়ন সেক্রেটারি হাসানুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত (প্রশিক্ষণ) সেক্রেটারি জিয়াউল হক, মানবসম্পদ উন্নয়ন সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং তালিমুল কুরআনের সভাপতি মাওলানা মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, উথলী ইউনিয়ন আমীর মাওলানা আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ওই দিন সকালেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং পৌনে ১০টায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost