1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার উদ্দেশে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মনসুর প্লাজার সামনে এসে সেটি রেখে কেনা কাটা করতে যান। এ সময় পথচারীরা লক্ষ্য করেন মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করছে। বিষয়টি জানাজানি হলে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে স্থানীয় বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে।

মোটরসাইকেলের সিট খুলে নিরাপদে সাপটি উদ্ধার করেন। বন বিভাগের ট্রেইনার আদনান মীম জানান, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করি। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দেওয়া উচিত। পরে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost