1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

মেহেরপুরে স্বাধীনতার বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহীদ শামসুজ্জামান নগর উদ্যান প্রাঙ্গণে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং ইউএনও রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। বিউগলে করুণ সুর বাজানো হলে উপস্থিত সবাই শোকাভিভূত হয়ে পড়েন। অনুষ্ঠানে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুর শহরের কাঁসারীপাড়ায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost