1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে : এমপি রাসেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত


চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘আমরা এক জায়গায় বসবাস করতে গিয়ে কেউ যেন অন্যের অশান্তির কারণ না হই। নির্বাচনের সময় আমরা বিভিন্ন পক্ষে ছিলাম, কিন্তু এখন নির্বাচন শেষ। এখন আমাদের দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে দেশটা গড়ে তুলতে হবে।’ গতকাল শনিবার আলমডাঙ্গার হারদি ইউনিয়নের যাদবপুর গ্রামে আয়োজিত এক বিজয়োত্তর কৃতজ্ঞতা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি রাসেল বলেন, সমাজে শান্তি বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা নিজেরা কোনো অশান্তি করব না এবং অন্যকেও অশান্তি করতে দেব না। মন্দের জবাব ভালো দিয়ে দেয়ার চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে রোজা রেখে যে নিজের পাপ মোচন করতে পারল না, তার জন্য ধ্বংস। তাই আমাদের উচিত মন্দ কাজ থেকে বিরত থাকা।’ নির্বাচন-পরবর্তী এই গণসংযোগে এমপি রাসেল ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিজয় জনগণের বিজয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইন ও আদালত বিভাগের সভাপতি দারুস সালাম, যুব বিভাগের জেলা সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাইমুদ্দিন হীরক এবং আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি কামরুল হাসান সোহেল, গাংনী ইউনিয়ন আমীর হাজী আব্দুস সালামসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে এলাকার সমৃদ্ধি ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost