1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় একটি ভালো অবস্থানে পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন এবং সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

তবে তিনি এ-ও বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দিতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে ‘স্মুথ ট্রানজিশন’ নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, সরকার ও অংশীজনেরা যদি সাময়িক সময় নিতে চান, তবে সেই সিদ্ধান্তও তিনি বিবেচনা করতে প্রস্তুত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost