1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনকে নিজ গ্রামে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পঠিত

চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রুহুল আমিনকে নিজ গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান ও পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামের সাধারণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় রুহুল আমিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের দোয়া ও সমর্থনেই আমি আজ এই দায়িত্ব পেয়েছি। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।” তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা আমাদের ধৈর্য, সংযম ও পারস্পরিক সহমর্মিতা শেখায়। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।” অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইসরাইল। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আজিজুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, মানবসম্পদ উন্নয়ন বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি হাফিজুর রহমান, জীবননগর উপজেলার সেক্রেটারি মাহফুজুর রহমান, আবু বকরসহ অসংখ্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost