1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দীর্ঘ ১৪ বছর পর বিব্রতকর রেকর্ডের সঙ্গী পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পঠিত

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের সেই বিব্রতকর রেকর্ড আর একা নয়,  টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি হারের তালিকায় এখন বাংলাদেশের সঙ্গী হয়েছে ওমান।

শুক্রবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বড় হার মেনে নিয়েছে ওমান। এই হারের সঙ্গে ওমানের টানা পরাজয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। চলতি টুর্নামেন্টে তাদের চার ম্যাচেই হার শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে ২০২১ সালের বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে একটি জয়ের পর বাংলাদেশের কাছে হেরে যায় ওমান। তারপর থেকে আর জয়ের দেখা পায়নি তারা। ২০২৪ সালে ফিরে এসেও চার ম্যাচে চার হার। আর এবার ২০২৬-এও একই চিত্র। ফলে ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত টানা ১০ হার, বাংলাদেশের রেকর্ডের সমান।

বাংলাদেশের এই অবাঞ্ছিত রেকর্ড ছিল ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত। প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টানা ১০ ম্যাচ হেরেছিল টাইগাররা। ২০০৭-এ সুপার এইটে ৪ হার, তারপর ২০০৯, ২০১০ ও ২০১২-এ গ্রুপ পর্বে দুটি করে হার, মোট ১০টি টানা পরাজয়। প্রায় ১৪ বছর ধরে এই রেকর্ডে এককভাবে শীর্ষে ছিল বাংলাদেশ।

এখন এই তালিকায় যৌথভাবে শীর্ষে বাংলাদেশ ও ওমান। দুই দলই ১০টি করে টানা হার। দ্বিতীয় স্থানে নামিবিয়া, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনি, প্রত্যেকেরই টানা ৭টি করে হারের রেকর্ড রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost