1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গায় ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পঠিত

প্রথম প্রহরে প্রহরে চুয়াডাঙ্গায় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলো। আজ সারাদিন বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে সকল শ্রেণির পেশার মানুষ শহীদ মিনারে যেয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। স্মৃতির মিনারে শ্রদ্ধায় অবনত হবে লাখো মানুষ। শ্রদ্ধা জানাতে ফুল হাতে সকল শ্রেণীর মানুষের প্রচারণায় মুখরিত হবে শহীদ মিনার প্রাঙ্গণ। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হবে একুশের আত্মত্যাগ ও মহিমা। একুশের প্রথম প্রহরে বুধবার দিনগত রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি কলেজ চত্বরে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা,

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা হরিজন মানবাধিকার ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা, কৃষিবীদ ইনিস্টিটিউট চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিস, চুয়াডাঙ্গা জেলা যুবদল, কাস্টম ও ভ্যাট বিভাগ চুয়াডাঙ্গা,

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা পরিবার ও পরিকল্পনা অফিস, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, এলজিইডি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র শক্তি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি চুয়াডাঙ্গা জেলা অফিস, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষা পরিবার, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা রেজিস্ট্রার, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিশেষ পুলিশ সুপার সিআইডি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা নার্সিং ট্রেনিং ইনিস্টিটিউট, চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট, চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিস, চুয়াডাঙ্গা খাদ্য বিভাগ, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অফিস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা বিআরটিএ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আঞ্চলিক পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা কারাগার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা, তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়, চুয়াডাঙ্গা সড়ক বিভাগ, ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের প্রতি প্রতিশ্রদ্ধা জানান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, নেতৃবৃন্দ। এছাড়া চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি মো. শাহজাহান খান, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানসহ নেতৃবৃন্দ।  
এদিকে, রাত ১২টা ১ মিনিটে জীবননগর উপজেলা পরিষদ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জীবননগরে একুশের কর্মসূচি শুরু করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল আমিন, জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল এ পুষ্পমাল্য অর্পণ করেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সিভিল সার্জন, চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগ, চুয়াডাঙ্গা আদর্শ মহিল কলেজ, চুয়াডাঙ্গা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, চুয়াডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা ওজোপাডিকো, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা টিটিসি, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গা,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost