1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল তেলবাহী ট্রাক, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত

নোয়াখালীর কবিরহাট-মাইজদী সড়কের বান্দত্ত বাজার এলাকায় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কবিহারট-সদর উপজেলার বান্দত্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুঁইয়া সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী সোনাপুর- কবিরহাট সড়কে মাইজদীমুখী একটি তেলবাহী পিকআপ (ট্যাংকলরি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা বলছেন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত সংখ্যা বাড়তে পারে।

কবিরহাট থানা পুলিশ জানায় আমরা খবর পেয়ে ঘটানস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost