1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সেই জার্সি পরে শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সবুজ রঙের টিশার্ট পরে রাজপথে সরব ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই চিরচেনা পোশাক পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এনসিপির এমপিদের সঙ্গে তিনিও শপথ নেন। হাসনাত আব্দুল্লাহর জার্সির সামনে স্পষ্ট করে লেখা ছিল তার বিভাগের নাম, আর বাম দিকের ওপরের অংশে ফুটে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। জার্সির পেছনে ছিল তার নাম ‘হাসনাত’, সেই সঙ্গে রয়েছে ১০ নম্বর। এর আগে দলের প্রধান নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবনে প্রবেশ করেন এই জুলাইযোদ্ধা।

জুলাই বিপ্লবের চেতনা আর রাজপথের লড়াইকে যারা ধারণ করেন, তাদের কাছে হাসনাত আব্দুল্লাহর সেই সবুজ টি-শার্ট এখন এক বিশেষ প্রতীক। ছাত্র-জনতার সেই উত্তাল দিনগুলোতে রাজপথে সম্মুখভাগে তাকে এ পোশাকেই দেখা গেছে। এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। এরপর জামায়াতের নব নির্বাচিতরা শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost