1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ভেড়ামারায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় জেসমিন আক্তার বৃষ্টি (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মমিনুল ইসলাম রানা পলাতক আছেন। ​সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। ভেড়ামারা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেসমিন একই এলাকার ইজবার আলীর মেয়ে। তার স্বামী রানা টাঙ্গাইলের বাসিন্দা এবং শ্বশুরবাড়িতে ‘ঘরজামাই’ থাকতেন। এই দম্পতির সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের মেয়ে সুমাইয়ার অভিযোগ, তার বাবা গলা টিপে ধরে তার মাকে মেরে ফেলেছে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই মমিনুল ও জেসমিনের মধ্যে কলহ চলছিল। সোমবার রাতে তাদের ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনতে পান স্থানীয়রা। তারা এগিয়ে গিয়ে জেসমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় কৌশলে পালিয়ে যান স্বামী মমিনুল। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভেড়ামারা মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে, তারপরেও এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost