1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কুমিল্লার হোমনা উপজেলায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী, সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), ছেলে হোসাইন (৪) ও তার ভাই আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসলামের পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে তাদের পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করেছে। বসতঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে যায় তারা। সেগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost