1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিয়ালের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে নারী নিহত, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু উল্টে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রানি (৬৩) দর্শনা রামনগর বাগদিপাড়ার দুলালের স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন— দুলালের মেয়ে বাদোলি রানি (৩০), কুমার মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল (৪৫), বিকাশ মণ্ডলের স্ত্রী রিকা রানি (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুরের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সুনিলের ছেলে অশোক (৪০) ও আলমসাধু চালক মিলনসহ আরও ৬ জন।

আহতরা সবাই চুয়াডাঙ্গার দর্শনা রামনগর গ্রামের বাগদী পাড়ার বাসিন্দা। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি করার পর আলমসাধুতে চড়ে খালিশপুর থেকে দর্শনাতে ফিরছিলেন। পথে উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে দুটি শিয়াল রাস্তার উপর চলে আসে। এ সময় দ্রুতগতির আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুতে থাকা নারী-পুরুষরা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। সন্ধ্যা রানি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
 
উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু বলেন, উথলী মালোপাড়ায় আলমসাধু উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
 
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost