1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গার ভালাইপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

নিষিদ্ধ কসমেটিকস বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার  বেলা ১১ টা  থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গুঁড়া মসলা সামগ্রীর পাশে খোলা অবস্থায় সোডা সংরক্ষণ করায় বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল স্টোরকে তিনহাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করায় জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost