1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দুটি আসনেই জামানত হারালেন ইসলামী আন্দোলনের দুই প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসনেই জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে দলটির প্রার্থীরা নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম আজিজী উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেলেও তা জামানত রক্ষার জন্য পর্যাপ্ত নয়। 

একইভাবে চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজীব প্রত্যাশিত ফল অর্জন করতে ব্যর্থ হন। ফলে নির্বাচন বিধি অনুযায়ী তিনিও জামানত হারান।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে মোট বৈধ ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ কম ভোট পেলে, তাদের জামানত ফেরত দেওয়া হয় না। এ বিধান অনুযায়ী ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনি ফলাফলে দেখা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩টি ভোট।  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ১০ হাজার ১২২টি ভোট পেয়েছেন।

চুয়াডাঙ্গা-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২ লাখ ৮ হাজার ১১টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ১ লাখ ৬৩ হাজার ৮৭৭টি ভোট ও  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হাসানুজ্জামান সজীব হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৭৪টি ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost