1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া এবং এর ফলে অকাল মৃত্যু রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। 

সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তারিক আহমেদ, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল, হোমিও চিকিৎসক রফিকুল ইসলাম ও আসমা আক্তার  প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন। বিশেষ করে নেশা হিসেবে এটি ব্যবহারের ক্ষতিকর দিক এবং এটি পানে বিষক্রিয়া ও মৃত্যুর ঝুঁকির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অবৈধভাবে স্পিরিট বিক্রয় ও ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির উপর জোর দেয়া হয়। সেই সাথে সকল হোমিও চিকিৎসকদের স্পিরিট জাতীয় ওষুধ সামগ্রী বিক্রির ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত হতে হবে বলে জানানো হয়।

বক্তারা মাদক ও স্পিরিটের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost