1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

লঙ্কানদের হারিয়ে জয় দিয়ে মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগ্রেসরা।

টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ১৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়। ইনিংসের শুরুটা ছিল দারুণ। ইশমা তানজিম ও শামিমা সুলতানার ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। শামিমা ১৯ বলে ১৭ রান করেন। ইশমা ২৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তবে শেষ দিকে ব্যাটিং ধসে ১৯ বল থেকে মাত্র ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিসানসালা ১৪ রানে ৪ উইকেট নেন।

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে ধাক্কা খায়। অধিনায়ক ফাহিমা খাতুন দ্রুত প্রথম সাফল্য এনে দেন।নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হানসিমা করুণারত্নে ৩১ বলে ২৬ রান করে লড়াই জমিয়ে তোলেন। শেষ দিকে আমা কাঞ্চানা (২৩) ও সাচিনি নিসানসালা (২০) ম্যাচে উত্তেজনা ছড়ান।

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। বল হাতে আসেন অধিনায়ক ফাহিমা খাতুন। চাপের মুখে দারুণ বোলিং করে তিনি সমীকরণ কঠিন করে তোলেন।শেষ বলে ৭ রান প্রয়োজন থাকলেও নিতে পারে মাত্র ২ রান। ফলে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ।

বল হাতে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল পান ২টি করে উইকেট।

রুদ্ধশ্বাস এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost