1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ফরিদপুরে বিএনপি সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, আহত ১১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পঠিত

ফরিদপুরের মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ১১ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় রামকান্তুপুর গ্রামের একটি মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সঙ্গে ১১ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথাকাটাকাটির ঘটনা ঘটে। নামাজ শেষে উভয়পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হন। একপর্যায় রবিউল তালুকদারের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ৬টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি সমর্থক মো. ওয়াদুদ তালুকদার (৫০), টিটুল তালুকদার (৩০), মুসা কজী (৫০), রয়েল কাজী (৩০), সোহরাব তালুকদার (৪৫), শরিফুল ইসলাম (১৬), ফরিদ তালুকদারসহ (২২) অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এমনকি তাদের ফোনও বন্ধ পাওয়া যায়। সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বলেন, সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost