ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে বিএনপির প্রার্থী ও বাকি তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিজয়ীরা হলেন ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের প্রার্থী মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিব।
Leave a Reply