1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় নির্বাচন ও গণভোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পঠিত
oplus_1026


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিরতীহিন ভাবে চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ। সকালে দিকে ভোট সেন্টারে নারী পুরুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছিল নারী পুরুষদের ভোট সেন্টারে দীর্ঘ লাইন। ভোট সেন্টারের সুষ্ঠু পরিবেশের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। ভোট সেন্টার গুলো সুষ্ঠু রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনীসহ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ভোট সেন্টারে আছে কঠোর নিরাপত্তায়।

ভোট দিতে এসে এক বয়োজ্যেষ্ঠ রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর ভোট দিলাম। খুব ভালো লাগছে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারলাম। ভোট সেন্টারে পুলিশসহ অন্যান্য বাহিনীরা। এবার মনে হচ্ছে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ‘

নারী ভোটার আজমিরা খাতুন বলেন, ‘ ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালে বাসার কাজ গুছিয়ে ভোট সেন্টারে আসলাম। এসে দেখছি লম্বা লাইন ভোট সেন্টারে। তবে এবার এ ভোট দিয়ে খুব ভালো লাগছে।’

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের মোট ভোট সেন্টারে ৩৫৪ টি। এ দুটি আসনে মোট ভোটার প্রায় ১০ লাখ। বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের দুটি আসনে ৬ প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost