1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এই অনুরোধ জানায় দলটি।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে কমিশন ভবনে জামায়াতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যান। তাদের মাঝে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১ এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।

উল্লেখ্য, চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট ও তিন জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সমন্বয় সেলের তথ্য থেকে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত দেশে ১৪টি স্থানে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সূত্র থেকে আরো জানা গেছে, সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। এছাড়া ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost