1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সবাই ভোটে, বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত


ভোট দিতে গিয়ে নিঃস্ব হলো এক মা। পরিবারের সবাই ভোটকেন্দ্রে গেলে বাড়ির অদূরের পুকুরে ডুবে প্রাণ হারায় চার বছরের শিশু হাসান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গোরস্থানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান একই উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সে ও তার ভাই হুসাইন যমজ ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তার দুই যমজ সন্তানকে নিয়ে বাবার বাড়ি খোরদ গোরস্থানপাড়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাড়ির বড়রা স্থানীয় কেন্দ্রে ভোট দিতে গেলে দুই ভাই বাড়িতেই ছিল। ভোট দিয়ে ফিরে এসে মা হাসানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে একটি পুকুরে তার ভাসমান দেহ দেখতে পান স্থানীয়রা।

দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

যমজ দুই ভাইয়ের একজনকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। ভোটের দিনের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost