1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গায় ভোটগ্রহণ শুরু, নারী ভোটারদের লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভোটগ্রহণ পরিচালিত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুতাচ্ছিন বিল্লাহ বলেন, “সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন। বিশেষ করে নারী ভোটারদের লম্বা লাইন রয়েছে। ভোটের হার ভালো হবে বলে আশা করছি।”

ভোট দিতে এসে বয়োজ্যেষ্ঠ ভোটার রবিউল ইসলাম বলেন, “দীর্ঘ ২০ বছর পর ভোট দিলাম। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে ভালো লাগছে। কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে, পরিবেশও সুন্দর।”

এক তরুণী ভোটার বলেন, “সকালে বাসার কাজ শেষ করে ভোট দিতে এসেছি। লম্বা লাইন থাকলেও ভোট দিতে পেরে ভালো লাগছে।”

চুয়াডাঙ্গা-১ আসন
ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ সকালে ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে তিনি বলেন, “বর্তমানে ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। আশা করছি, এবারের নির্বাচন আরও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রশাসনকে সহযোগিতা করছি।”

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “সকালে নিজ কেন্দ্র ছত্রপাড়ায় ভোট দিয়েছি। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।”

চুয়াডাঙ্গা-২ আসন
বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু জীবননগরের আন্দুলবাড়িয়া বাজার কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, “এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ। বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর এসেছে। আশা করি দিনের শেষে উৎসবমুখর পরিবেশেই ভোট শেষ হবে। ফলাফল যা-ই হোক, জনগণের রায় মেনে নেব।”

জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমীন জীবননগরের ধোপাখালী কেন্দ্রে ভোট দিয়ে বলেন, “সকালে ভোটারদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চায়। শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন ভোট চলবে বলে আশা করছি।”

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুই আসনে প্রায় ১০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost