1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মেহেরপুরের ৪ কেন্দ্রে হামলা সংঘর্ষে আহত ১৭, একজন আটক

মেহেরপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত

মেহেরপুরে দুটি আসনের চারটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ এবং বিএনপি’র ১ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মেহেরপুর ২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি’র নেতাকর্মীরা। এসময় বিএনপি ও জামাত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামায়াতের ভোটারদেরকে কেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জামায়াতের ৪ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন এক বিএনপি কর্মী।


অপরদিকে মেহেরপুর ১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামাত সমর্থক ২ জন আহত হয়। এই ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost