1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

মেহেরপুরে ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সাময়িকভাবে ওই এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে ঈদগাহের গ্রিলের সঙ্গে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে হিজলবাড়িয়া ঈদগাহের গ্রিলের সঙ্গে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। গাংনী থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost