1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়- রশিদ খান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন আবারও খেলাধুলার মঞ্চে প্রভাব ফেলছে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর পাকিস্তানের অংশগ্রহণও এখনো অনিশ্চিত।

এই প্রেক্ষাপটে আফগানিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান রাজনীতি ও খেলাধুলার মিশ্রণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। স্পোর্টস তাককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাধুলার আসল সৌন্দর্য মানুষকে একত্র করা, সেখানে রাজনীতির জায়গা নেই। “খেলায় খেলার মানসিকতা থাকা উচিত। সবাই বলে ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়। যদি না মেশানো উচিত হয়, তাহলে সত্যিই না মেশানোই ভালো। এ বিষয়ে আমার বলার খুব বেশি কিছু নেই। দায়িত্বশীল মানুষরাই এসব সিদ্ধান্ত নেন,” বলেন রশিদ।

এ ধরনের বিষয়ে নিজের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। রশিদের ভাষ্য, “এটা সরাসরি আমার দেশের বিষয় নয়। যদি আমার দেশের ব্যাপার হতো, তাহলে হয়তো ভিন্নভাবে কথা বলতে পারতাম।”

আফগানিস্তানের জন্য খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে, সেটিও স্মরণ করিয়ে দেন রশিদ। “আমরা সবসময় বলি, খেলাধুলা মানুষকে এক করে, দেশকে কাছে আনে। খেলাধুলার আনন্দই এখানে। আফগানিস্তানের জন্য ক্রিকেট যা করেছে, অন্য কিছু তা করতে পারেনি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost