1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

হরিণাকুণ্ডুতে র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী আটক

শিশির পারভেজ, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পঠিত


ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার চটকাবাড়িয়া থেকে র‍্যাব-৬ এর অভিযানে এক নারী দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‍্যাব-৬ এর নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছাঃ তাসলিমা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি কুড়াল, দা, বটি, ছুরি, নগদ টাকা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল হোতা সন্ত্রাসী হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে হরিণাকুণ্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে হরিণাকুণ্ডু থানাধীন এলাকায় একাধিক আলোচিত ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost