1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত

থাইল্যান্ডের ব্যাংককে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করেছে।  বিশাল জয়ে লেখা হলো ইতিহাস। মেয়েদের সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা বাংলাদেশ জিতে নিল অপরাজিত থেকে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করেছে। অন্যদিকে মালদ্বীপ টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্টের খাতা খুলতে পারেনি।

ম্যাচের শুরুতে অবশ্য চমক দিয়েছিল মালদ্বীপ। চতুর্থ মিনিটে সানিয়া ইব্রাহিমের টোকায় তারা ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু এরপরই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। সাবিনা খাতুন দারুণ এক ফ্রি কিক থেকে সমতা ফেরান। এরপর আরও একটি ফ্রি কিক থেকে সাবিনা ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দাপট দেখায়। কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, নিলুফা আক্তার নীলা ও রওশন জাহানের গোলে প্রথমার্ধ শেষে স্কোর হয় ৬-১।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আধিপত্য আরও বাড়ে। সাবিনা হ্যাটট্রিক পূরণ করেন। এরপর মাতসুশিমা সুমাইয়া, নিলুফা, লিপি (হ্যাটট্রিক), কৃষ্ণা, মেহেরুন ও মাসুরা পারভীন গোল করে স্কোরলাইন ১৪-১ করে ফেলেন। শেষ দিকে মালদ্বীপের মারিয়া একটি গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি।

সাবিনা ও লিপির হ্যাটট্রিক ছাড়াও কৃষ্ণা, নীলা, মাসুরাসহ অনেকেই গোল করে দলের জয়ে অবদান রাখেন। এই জয়ে বাংলাদেশের মেয়েরা ফুটসালে ইতিহাস গড়লো এবং প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost