1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল বাইসাইকেল চালকের

ঝিনাইদহ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম মুফা মালিথা। তিনি শৈলকূপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুফা বাইসাইকেলে ভাটইবাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে গাবলা এালাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা এক ট্র্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান,  মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost